ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আট দিন পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৫ ১২:৩৬:৪০
আট দিন পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু আট দিন পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন বন্ধ থাকার পর দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য পুরোদমে শুরু হয়েছে।

 

গতকাল শনিবার বন্দর খুললেও রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বন্দরের সব কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক ও গতিশীল হয়েছে।

 

বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ এবং পণ্য খালাস পুরোদমে শুরু হওয়ায় বন্দর অভ্যন্তরে জমে থাকা পণ্যজট কমতে শুরু করেছে। দীর্ঘদিন পর বন্দর সচল হওয়ায় আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস কর্মকর্তা ও বন্দর শ্রমিকদের মধ্যে ব্যাপক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

 

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, দুর্গাপূজার দীর্ঘ ছুটি শেষে গতকাল বন্দর খোলা হলেও আজ রোববার থেকে আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক সব কার্যক্রম পূর্ণমাত্রায় চলছে। বন্দরে জমে থাকা পণ্যের দ্রুত ছাড় ও দ্রুত খালাস নিশ্চিত করতে কাস্টমস এবং বন্দর ব্যবহারকারী সংশ্লিষ্ট সব বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ