ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে জাতীয় ডে'ঙ্গু প্র'তি'রো'ধ ও পরিচ্ছন্নতা অ'ভি'যা'ন ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৪ ১৪:২৭:৪৯
জুড়ীতে জাতীয় ডে'ঙ্গু প্র'তি'রো'ধ ও পরিচ্ছন্নতা অ'ভি'যা'ন ২০২৬ অনুষ্ঠিত জুড়ীতে জাতীয় ডে'ঙ্গু প্র'তি'রো'ধ ও পরিচ্ছন্নতা অ'ভি'যা'ন ২০২৬ অনুষ্ঠিত
এস এম জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) উপজেলা প্রশাসন, জুড়ী ও বাংলাদেশ স্কাউটস, জুড়ী উপজেলার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটসের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে কোথাও পানি জমতে না দেওয়া, ফুলের টব,

পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ