জুড়ীতে জাতীয় ডে'ঙ্গু প্র'তি'রো'ধ ও পরিচ্ছন্নতা অ'ভি'যা'ন ২০২৬ অনুষ্ঠিত

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০২:২৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০২:২৮:৫৮ অপরাহ্ন
এস এম জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) উপজেলা প্রশাসন, জুড়ী ও বাংলাদেশ স্কাউটস, জুড়ী উপজেলার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটসের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে কোথাও পানি জমতে না দেওয়া, ফুলের টব,

পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]