ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে কিশোরী ধ'র্ষ'ণ মামলার প্রধান আ'সা'মি'কে ঢাকা থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৩ ২১:০০:৩৭
কুড়িগ্রামে কিশোরী ধ'র্ষ'ণ মামলার প্রধান আ'সা'মি'কে ঢাকা থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি কুড়িগ্রামে কিশোরী ধ'র্ষ'ণ মামলার প্রধান আ'সা'মি'কে ঢাকা থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি
নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি ১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে

এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। ২। কুড়িগ্রামের উলিপুরে এক কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ হৃদয় হাসান ৥ রাকিব (১৯) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি। গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাকিব উলিপুর থানার নন্দুনেফড়া গ্রামের রানু মিয়ার ছেলে। ৩। মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী ঐ কিশোরীর সাথে অভিযুক্ত রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখ রাকিব ঐ কিশোরীকে দেখা করার জন্য কাজির মসজিদ হাফিজিয়া মাদ্রাসায় যেতে বলে। ঐ কিশোরী মাদ্রাসায় দেখা করতে গেলে মাদ্রাসার শিক্ষক ও মামলার অপর আসামি শহিদুল ইসলাম রাত ০২.০০ টার দিকে তাকে ধর্ষণ চেষ্টা করে। তার চিৎকারে প্রধান অভিযুক্ত রাকিব সেখানে উপস্থিত হয়ে ঐ কিশোরীকে মাদ্রাসার আরেকটি ঘরে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দিয়ে ঐ কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে রাকিব।

এই ঘটনায়, কিশোরীর দাদা বাদী হয়ে উলিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। ৪। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, এসআরবি-১৩, রংপুর ও এসআরবি-৪, সিপিসি-২, মিরপুর ক্যাম্প এর যৌথ আভিযানিক দল ২২ অক্টোবর, ২০২৬ তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন ডেলটা হাসপাতাল লিমিটেড, ঢাকা-১২১৬ এর সামনে অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ হৃদয় হাসান ৥ রাকিব কে গ্রেফতার করে। ৫। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা,

অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... মুহম্মদ মনিরুজ্জামান সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত) অধিনায়কের পক্ষে তারিখঃ ২৩/১০/২০২৬ ইং।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ