ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খেলা দুটি শর্তে ম্যানইউর কোচ হতে চান, এমন গুঞ্জনে যা বললেন কন্তে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৩ ২০:৫০:৫৩
খেলা দুটি শর্তে ম্যানইউর কোচ হতে চান, এমন গুঞ্জনে যা বললেন কন্তে খেলা দুটি শর্তে ম্যানইউর কোচ হতে চান, এমন গুঞ্জনে যা বললেন কন্তে
 নিজস্ব প্রতিবেদক

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মাইকেল ক্যারিকের ছাঁটাই যেন সময়ের ব্যাপার। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা যখন করা হচ্ছে, তখন তার উত্তরসূরি নিয়েও নানা গুঞ্জনের ডালপালা মেলছে। এই যেমন আন্তোনিও কন্তেকে নিয়ে জল্পনা, দলবদল নিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ হাতে রাখাসহ দুটি শর্তে ওল্ড ট্রাফোর্ডে আসার কথা বলেছেন ইতালিয়ান কোচ। এবার চেলসি ও টটেনহামের সাবেক কোচ এনিয়ে মুখ খুললেন। শোনা গেছে, বুধবার কোমোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে হারের পর ম্যানইউ কন্তের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ করেছে। ইতালিয়ান

সংবাদপত্র লা রিপাবলিকা দাবি করেছে, এই ইতালিয়ান কোচ ইউনাইটেডের দলবদল নীতির পূর্ণ নিয়ন্ত্রণ ও নিজের স্টাফ নিয়ে ওল্ড ট্রাফোর্ডে দায়িত্ব নেওয়ার ইচ্ছা জানিয়েছেন। কিন্তু বিবিসি স্পোর্ট জানতে পেরেছে, কন্তে এই দায়িত্ব নিতে আগ্রহী হলেও কোনো ক্লাবের সঙ্গে অগ্রিম কথা হয়নি বলে জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে এ বিষয়ে নিজের বক্তব্য জানালেন কন্তে, ‘বহু ক্লাবের সঙ্গে আমার নাম যুক্ত করা হয়েছে, কিন্তু বর্তমানে কোনো ক্লাবের সঙ্গেই আলোচনা অগ্রসর পর্যায়ে হয়নি।’ এই ধরনের প্রতিবেদনকে ভিত্তিহীন বলেছেন তিনি, ‘আমি এমন কিছু প্রতিবেদন পড়েছি যেখানে বলা হয়েছে যে, আমি নাকি উল্লেখিত ক্লাবগুলোর কাছে আর্থিক দাবি এবং পূর্ণ নিয়ন্ত্রণের অনুরোধ ইতিমধ্যেই করেছি। এছাড়াও আমার তথাকথিত ‘শক্তিশালী ব্যক্তিত্ব’ নিয়েও আপত্তি তোলা হয়েছে। এই প্রতিবেদনগুলো ভিত্তিহীন।’ তিনি আরও বলেছেন, ‘যদি কোনো সুনির্দিষ্ট সুযোগ আসে, তখনই সংশ্লিষ্ট ক্লাবের সাথে আলোচনা করার এবং উভয় পক্ষের প্রয়োজন ও কোচ হিসেবে আমার কাজের বৈশিষ্ট্য ও কর্মপন্থার প্রতি যথাযথ বিবেচনা রেখে একটি সম্ভাব্য চুক্তির শর্তাবলী যৌথভাবে বিবেচনা করার উপযুক্ত সময় হবে।’ সেস ফেব্রিগাসের কোমোর কাছে বিব্রতকর হারের পর ক্যারিকের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়েছে। যদিও রোর্নমাউথের বিপক্ষে

রোববারের প্রিমিয়ার লিগ ম্যাচের দায়িত্বে তিনি থাকছেন, কিন্তু তার সম্ভাব্য উত্তরসূরির খোঁজে ম্যানইউ কাজ শুরু করে দিয়েছে বলে খবর এসেছে একাধিক গণমাধ্যমে। সাবেক নিউক্যাসল কোচ এডি হাউ, কন্তে এবং সাবেক জার্মানি কোচ জুলিয়ান নাগলসমানের নাম উঠে এসেছে। গত মৌসুম শেষে নাপোলি ছাড়া কন্তে এখন ফ্রি এজেন্ট। ২০১৬-১৭ মৌসুমে স্ট্যামফোর্ড ব্রিজে অভিষেকেই চেলসিকে প্রিমিয়ার লিগ জেতান তিনি। পরের মৌসুমে তার দল ফাইনালে ম্যানইউকে হারিয়ে এফএ কাপও জেতে। ২০২১

সালে টটেনহামে হোসে মরিনিওর উত্তরসূরি হয়ে তিনি আবার প্রিমিয়ার লিগে ফেরেন। উত্তর লন্ডনে কন্তে কেবল ১৬ মাস ছিলেন। ২০২৩ সালের মার্চে তিনি এক সংবাদ সম্মেলনে স্বার্থপর খেলোয়াড় ও ক্লাবের সংস্কৃতির তীব্র সমালোচনা করে বিদায় নেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ