ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ধানকুঁড়া রিসোর্ট স্থয়ীভাবে ব'ন্ধে'র দাবিতে মা'ন'ব'ব'ন্ধ'ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৩ ১৯:০৪:৩৮
ভালুকায় ধানকুঁড়া রিসোর্ট স্থয়ীভাবে ব'ন্ধে'র দাবিতে মা'ন'ব'ব'ন্ধ'ন ভালুকায় ধানকুঁড়া রিসোর্ট স্থয়ীভাবে ব'ন্ধে'র দাবিতে মা'ন'ব'ব'ন্ধ'ন
ভালুকা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ডাকাতিয়া ইউনিয়নের ইস্তারঘাট এলাকায় ধানকুঁড়া রিসোর্ট স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রিসোর্টটিকে ঘিরে মাদক, জুয়া ও কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ইস্তারঘাট বাজারে স্থানীয় জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ধানকুঁড়া রিসোর্টে এমন কিছু কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা স্থানীয় পরিবেশ ও তরুণ প্রজন্মের ওপর

নেতিবাচক প্রভাব ফেলছে বলে তারা অভিযোগ করেন। এসব অভিযোগের কারণে এলাকার স্বাভাবিক সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলেও দাবি করেন অংশগ্রহণকারীরা। বক্তারা বলেন, যুবসমাজকে ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সুরক্ষা দেওয়া এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। এ জন্য উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। একই সঙ্গে রিসোর্টটি স্থায়ীভাবে বন্ধ ও সিলগালা করার আহ্বান জানান তারা। বক্তবে সেলিম আকন্দ অভিযোগগুলোর যথাযথ তদন্তের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এলাকার তরুণ প্রজন্মের সুরক্ষা এবং সামাজিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সফিউদ্দিন, মাহবুব আলম, জাকির হোসেন মাস্টার, বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ