ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মা'দ'কে'র সাথে জড়িতদের ঘৃ'না'ভ'রে প্র'ত্যা'খা'ন করতে হবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৩ ১৭:২৯:২৯
মা'দ'কে'র সাথে জড়িতদের ঘৃ'না'ভ'রে প্র'ত্যা'খা'ন করতে হবে মা'দ'কে'র সাথে জড়িতদের ঘৃনাভরে প্রত্যাখান করতে হবে
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো :

মাদক বিক্রেতা ও সেবনকারীদের ঘৃনাভরে প্রত্যাখান করতে হবে। মাদকের সাথে জড়িতদের প্রতিহত করা না গেলে সমাজকে এগিয়ে নেয়া যাবেনা। পাশাপাশি আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। মাদককে না বলি শ্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে বরিশালের মুলাদী উপজেলার চরকালেখা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ষোলঘর মৃধাবাড়ি ঈদগাহ মাঠে জনগণের সাথে মাদক মুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার প্রধান আলোচক আসন্ন চরকালেখান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী,

বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক মো. নুরুল হক খান। তিনি আরও বলেছেন-আমি মাদকের বিরুদ্ধে আগেও সোচ্চার ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো। নুরুল হক খান আরও বলেছেন-মাদক ও জুয়া মুক্ত চরকালেখান ইউনিয়ন পরিষদ গড়াই আমার মুল লক্ষ্য। মানব কল্যান সংস্থার সভাপতি মো. রফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চরকালেখান ইউনিয়নের
চেয়ারম্যান পদপ্রার্থী, আসাদুজ্জামান মালেক সরদার, আঃ রব, গিয়াস উদ্দিন খান, মোশাররফ হোসেন ঢালীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী ও পেশার নেতৃবৃন্দরা। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ ২৩-১০-২০২৬ইং


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ