ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচন: সভাপতি পদে লড়ছেন ৪ প্রার্থী
ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচন: সভাপতি পদে লড়ছেন ৪ প্রার্থী
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি)-এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। ২২ অক্টোবর সকাল ১১ থেকে বিকেল ৩ টা পর্যন্ত সভাপতিসহ মোট ১১ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম এবং সদস্য মোঃ জামাল উদ্দিনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পদে প্রার্থিতা জমা দেওয়া প্রার্থীরা হলেন: সভাপতি
মোঃ নজরুল ইসলাম (পূর্ব দীর্ঘভূমি কৃষক সমবায় সমিতি লিঃ, সমগ্র এলাকা) মোঃ ফারুক আহাম্মদ (দক্ষিণ পশ্চিম ডগ্রাপাড়া বিত্তহীন সমবায় সমিতি লিঃ, সমগ্র এলাকা) মোঃ শাহ আলম (দক্ষিণ কল্পবাস কৃষক সমবায় সমিতি লিঃ, সমগ্র এলাকা) মোঃ আকতার হোসেন (পূর্ব ব্রাহ্মণপাড়া কৃষক সমবায় সমিতি লিঃ, সমগ্র এলাকা) সহ-সভাপতি পদ: মোঃ কামাল হোসেন (দক্ষিণ তেতাভূমি কৃষক সমবায় সমিতি লিঃ, সমগ্র এলাকা) সদস্য পদ বিভিন্ন ব্লক থেকে পরিচালকমণ্ডলীর সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন: ব্লক-০১: কবির আহাম্মদ ভূঁইয়া (উত্তর পশ্চিম ব্রাহ্মণপাড়া কৃষক সমবায় সমিতি লিঃ) ব্লক-০২: মোঃ আবুল কাশেম (দক্ষিণ টাকুই কৃষক সমবায় সমিতি লিঃ) ব্লক-০৩: আবদুল সাত্তার (পূর্ব গোপাল নগর কৃষক সমবায় সমিতি লিঃ) ব্লক-০৪: মোঃ শাহ আলম (মল্লিকার দিঘি কৃষক সমবায় সমিতি লিঃ) ব্লক-০৫: শাহিনুর আক্তার
(ব্রাহ্মণপাড়া দক্ষিণ মহিলা সমবায় সমিতি লিঃ) ব্লক-০৬: ইসরাত জাহান রাখী (টাটেরা পূর্ব মহিলা সমবায় সমিতি লিঃ) নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, জমা পড়া মনোনয়নপত্রসমূহ যাচাই-বাছাই ও পরবর্তী প্রাক-নির্বাচনী কার্যক্রম বিধি মোতাবেক পরিচালিত হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স