ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চু'রি'র সন্দেহে পি'টি'য়ে হ'ত্যা, আ'ট'ক ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২২ ১৭:৫৪:৩৩
সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চু'রি'র সন্দেহে পি'টি'য়ে হ'ত্যা, আ'ট'ক ১ সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চু'রি'র সন্দেহে পি'টি'য়ে হ'ত্যা, আ'ট'ক ১
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির সন্দেহে পিটুনিতে আলম শেখ (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান ওরফে অয়ন নামে একজনকে আটক করেছে পুলিশ। বিজ্ঞাপন গতকাল (বুধবার) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশু চুরির

সন্দেহে অজ্ঞাতপরিচয় কয়েকজন আলম শেখকে মারধর করেন। এতে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে রেখে চলে যান তারা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ এ ঘটনায় ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে। আটক মোস্তাফিজুর রহমান ওরফে অয়নের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর রাজাপুর এলাকায়। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর-১০-এর সেনপাড়া পর্বত এলাকার ৬ নম্বর সড়কের ২৪/২৫ নম্বর বাসায় থাকেন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাতের দিকে ওই ব্যক্তি হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রবেশ করেছিলেন। পরে তাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে আলম শেখ নামে পরিচয় শনাক্ত হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ