ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া ও কসবা সী'মা'ন্তে বিজিবির অ'ভি'যা'ন, ৭৬ লাখ টাকার ভারতীয় মালামাল জ'ব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২২ ১৫:৫৯:৩৮
ব্রাহ্মণপাড়া ও কসবা সী'মা'ন্তে বিজিবির অ'ভি'যা'ন, ৭৬ লাখ টাকার ভারতীয় মালামাল জ'ব্দ ব্রাহ্মণপাড়া ও কসবা সীমান্তে বিজিবির অ'ভি'যা'ন, ৭৬ লাখ টাকার ভারতীয় মালামাল জ'ব্দ
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী এলাকা এবং কসবা উপজেলার খারেরা সীমান্ত এলাকায় বিজিবির পৃথক দুটি দল বিশেষ অভিযান চালায়। ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের (এএসসি) সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এই দুই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।

যার মধ্যে প্রথম অভিযানে ৫০ লাখ ২৫ হাজার টাকা এবং দ্বিতীয় অভিযানে ২৫ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য আনুমানিক ৭৫ লাখ ৯৩ হাজার টাকা (প্রায় ৭৬ লাখ টাকা)। অভিযানের বিষয়ে ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক

জানান, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ