ব্রাহ্মণপাড়া ও কসবা সী'মা'ন্তে বিজিবির অ'ভি'যা'ন, ৭৬ লাখ টাকার ভারতীয় মালামাল জ'ব্দ

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৩:৫৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৪:০০:৫৬ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী এলাকা এবং কসবা উপজেলার খারেরা সীমান্ত এলাকায় বিজিবির পৃথক দুটি দল বিশেষ অভিযান চালায়। ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের (এএসসি) সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এই দুই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।

যার মধ্যে প্রথম অভিযানে ৫০ লাখ ২৫ হাজার টাকা এবং দ্বিতীয় অভিযানে ২৫ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য আনুমানিক ৭৫ লাখ ৯৩ হাজার টাকা (প্রায় ৭৬ লাখ টাকা)। অভিযানের বিষয়ে ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক

জানান, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]