ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৯ ২১:৫৭:২৪
কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাইন উদ্দিন। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শত শত মোটরসাইকেলের একটি শোভাযাত্রা নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। উপজেলার দুর্গাপুর মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রাটি দুর্গাপুর মোড়, নওপাড়া পাকা ঘাট, নওপাড়া বাজার, গণিতাশ্রম, শিমুলটিয়া, কাউরাট, কুতুবপুর, জুরাইল খামারবাড়ি, নওপাড়া বর্মনপাড়া ও দনাচাপুর এলাকা অতিক্রম করে। পরে দুখিয়ারগাতী পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। পরিদর্শনকালে মাইন উদ্দিন নওপাড়া ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এগুলো হলো-দুখিয়ারগাতী সিংহ বাড়ি পূজামণ্ডপ, নওপাড়া পাকা ঘাট মন্দির পূজামণ্ডপ, নওপাড়া বর্মনপাড়া পূজামণ্ডপ, দনাচাপুর কালীবাড়ি মন্দির পূজামণ্ডপ, দনাচাপুর সিদ্ধেশ্বরী মন্দির পূজামণ্ডপ এবং জুরাইল খামারবাড়ি পূজামণ্ডপ। এ সময় মাইন উদ্দিন বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজার সার্বিক তদারকি ও দেখভালের অংশ হিসেবে আমি নওপাড়া ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছি। বিএনপির নেতাকর্মীরা প্রতিনিয়ত মণ্ডপগুলোর খোঁজখবর রাখছেন। সনাতন ধর্মাবলম্বীদের

যেকোনো সমস্যায় আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশা আল্লাহ পাশে থাকব।” তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং তাঁদের খোঁজখবর নেওয়ার ধারাবাহিকতায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ