ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অধিভুক্ত মা'দ'রা'সা'র ফি কমানোর আশ্বাস ইআবি ভিসির

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৯ ০০:৩২:২৭
অধিভুক্ত মা'দ'রা'সা'র ফি কমানোর আশ্বাস ইআবি ভিসির অধিভুক্ত মা'দ'রা'সা'র ফি কমানোর আশ্বাস ইআবি ভিসির
নিজস্ব প্রতিবেদক


ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসার বিভিন্ন কোর্সের পরীক্ষা ফি কমানোর আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। রোববার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন পাবলিক পরীক্ষার ফি পুনঃনির্ধারণ সংক্রান্ত জেলা পর্যায়ের অধিভুক্ত মাদরাসার অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। ভাইস চ্যান্সেলর বলেন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে–কোনো যৌক্তিক দাবি মেনে নিতে আন্তরিক। তবে দাবি যৌক্তিক পর্যায়ে হতে হবে। মাদরাসা উচ্চশিক্ষার একটি বিশ্বস্ত শিক্ষা ও গবেষণার প্ল্যাটফর্ম হলো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বর্তমান ফাজিল পাস ও কামিল (মাস্টার্স) কোর্স আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ে তৈরি করা হয়েছে। এতে কোর্স সংখ্যা বেড়েছে। ফাজিল পাস কোর্সে আগে ছিল চারটি, বর্তমানে হয়েছে সাতটি। কামিলেও একই সংখ্যা রয়েছে। কোর্স বাড়ার কারণেই মূলত ফরম পূরণের ফি বেড়েছে। মতবিনিময় সভায় আসা অধ্যক্ষরা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি নবায়ন ফি, পরীক্ষা ফি, রেজিস্ট্রেশন ফিসহ বিভিন্ন ধরনের ফি কমানোর জন্য নিজেদের দাবি উপস্থাপন করেন। অধ্যক্ষদের দাবির প্রতি সম্মান জানিয়ে ভাইস চ্যান্সেলর যৌক্তিক পর্যায়ে ফি কমানোর আশা প্রকাশ করেন এবং মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। রেজিস্ট্রার ড. এ. কে. মুহা. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. আবুল হোসাইন মুহাম্মদ নুরুল

ইসলাম, মাদরাসা পরিদর্শক (অতি. দা.) প্রফেসর ড. হুসাইন আহমাদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মো. আবু বকর ছিদ্দিক, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (অতি. দা.) মো. জিয়াউর রহমানসহ জেলা পর্যায়ের মাদরাসার অধ্যক্ষরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ