ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অ'ভি'যা'ন: মা'দ'ক ও চো'রা'চা'লা'ন পণ্যসহ গ্রে'ফ'তা'র ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৮ ২০:১০:১৪
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অ'ভি'যা'ন: মা'দ'ক ও চো'রা'চা'লা'ন পণ্যসহ গ্রে'ফ'তা'র ৩ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অ'ভি'যা'ন: মা'দ'ক ও চো'রা'চা'লা'ন পণ্যসহ গ্রে'ফ'তা'র ৩
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক চারটি অভিযানে ১টি চোরাচালানকৃত পণ্যের চালান ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে থানা পুলিশ। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় অলিভ অয়েল, বাজি, ট্যাং, ওডোমসের মতো কসমেটিকস ও সামগ্রী এবং গাঁজা ও বিদেশি মদ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম শশীদল ইউপির শশীদল স্টেশন সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরকারবারিরা ১০০ বোতল ভারতীয় অলিভ অয়েল ও ৭০ প্যাকেট বাজি ফেলে পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করে পুলিশ। একই দিন দুপুর আড়াইটার দিকে সদর ইউনিয়নের নাইঘর মোড়ে এসআই মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে অপর এক অভিযানে ৪০ প্যাকেট ভারতীয় ‘ট্যাং’ (TANG) ও ৬০০টি ওডোমস (ODOMOS) ক্রিমসহ মোঃ আলম মিয়া (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সিদলা গ্রামের আল আমিনের ছেলে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে শশীদল ইউনিয়নের বাগড়া নোয়াপাড়া এলাকার

আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে থেকে ৬ কেজি গাঁজাসহ টিটু (৩৬) নামের একজনকে গ্রেফতার করেন এসআই মোঃ শামীম হোসেন। গ্রেফতারকৃত টিটু শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মোঃ সোনা মিয়ার ছেলে। এছাড়া, বিকেল ৩টা ৫০ মিনিটে দেউষ এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল ভারতীয় হুইস্কিসহ (মদ) অজিত চন্দ্র নমঃ (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেন এসআই মোঃ আল-আমিন। গ্রেফতারকৃত অজিত বুড়িচং থানার আগানগর গ্রামের হরিদাস চন্দ্র নমঃ-এর ছেলে। অভিযানের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)

মোঃ ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত চোরাচালান পণ্য ও মাদকের বিষয়ে পৃথক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ