ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-৫ সংসদীয় এলাকায় হিন্দু নারীদের মাঝে শাড়ি

রাষ্ট্রীয় বরাদ্দ জনগণের আমানত; অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : মোহাম্মদ কামাল হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৮ ১৯:৩৯:৩১
রাষ্ট্রীয় বরাদ্দ জনগণের আমানত; অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : মোহাম্মদ কামাল হোসেন এমপি রাষ্ট্রীয় বরাদ্দ জনগণের আমানত : অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না - মোহাম্মদ কামাল হোসেন এমপি
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ঢাকা-৫ সংসদীয় এলাকায় হিন্দু নারীদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, রাষ্ট্রীয় বরাদ্দ জনগণের আমানত। জনগণের আমানত বন্টনে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, “রাষ্ট্রীয় বরাদ্দে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না”। তিনি বলেন, দলমত, ধর্মবর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে রাষ্ট্রীয় বরাদ্দ বন্টন করতে হবে। দুর্নীতি, অনিয়ম, দলীয়করণ, স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে রাষ্ট্রীয় বরাদ্দের এক পয়সাও তছরুপ হয় না, হবে না। জনগণের জন্য যা বরাদ্দ হয় তাই জনগণের মাঝে সমানভাবে বন্টন করা হবে। রাষ্ট্রীয় বরাদ্দ বন্টনে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, দলীয়করণ, আত্মীয়করণ কিংবা স্বজনপ্রীতি জামায়াত করে না, করতে দেবে না।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা-৫ আসনের হিন্দু নারীদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশে বলেন, জামায়াতে ইসলামী ব্যতিত অন্য কোনো দলের কাছে হিন্দুরা নিরাপদ নয়। হিন্দুদের জানমাল যাদের হাতে লুণ্ঠিত হয়েছে তারাই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। আজও যারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের গডফাদার তাদের নেতৃত্বে সমাজের মানুষ জুলুমের শিকার হচ্ছে। সংসদের মতোই সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ইসলামী নেতৃত্ব নির্বাচিত করে জনগণের খেদমত করার সুযোগ দিতে তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনের প্রতি আহ্বান জানান।  

শাড়ি বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী, ৬৪ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলী হোসেন ফরাজী, ৬৪ নং ওয়ার্ড ধার্মিক পাড়া পূজা মন্ডপ কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র মন্ডল, সেক্রেটারি শ্রী প্রান্তুষ দাস, কোনাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলতাব হোসেন প্রমুখ। 


নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ