ফুলবাড়ীতে সার ডিলার নিয়োগ বা'তি'লে'র দা'বি'তে মা'ন'ব'ব'ন্ধ'ন
ফুলবাড়ীতে সার ডিলার নিয়োগ বা'তি'লে'র দা'বি'তে মা'ন'ব'ব'ন্ধ'ন
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর)
থেকে; দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নে সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৯ অক্টোবর) উপজেলার আটপুকুর হাটে কাজিহাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কাজিহাল ইউনিয়নে ‘মেসার্স জিন্নাত সরকার’ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আক্কাস আলীকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। তাঁরা ওই নিয়োগকে অবৈধ দাবি করে তা
বাতিলের আহ্বান জানান।বক্তারা আরও অভিযোগ করেন, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে এ নিয়োগ নেওয়া হয়েছে। তবে তাঁদের এ অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। মানববন্ধন থেকে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ওঠা অভিযোগগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে বর্তমান নিয়োগ বাতিল করে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নতুন করে ডিলার নিয়োগের আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৩ নম্বর কাজিহাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির
সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তছলিম সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আশরাফুল আলম, কৃষক দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমান এবং ফুলবাড়ী উপজেলা প্রচার দলের সহসাধারণ সম্পাদক ও কাজিহাল ইউনিয়নের ছাত্রনেতা মো. নাঈম সরকারসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স