ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ায় ভ'য়া'ব'হ দা'বা'ন'ল, নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে হাজারো বাসিন্দাকে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৮ ১৫:১৭:১৫
ক্যালিফোর্নিয়ায় ভ'য়া'ব'হ দা'বা'ন'ল, নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে হাজারো বাসিন্দাকে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে হাজারো বাসিন্দাকে

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এতে অন্তত ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আগুনের বিস্তার ঠেকাতে প্রায় ৬ হাজার বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি প্রায় ১৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) উপকূলীয় শহর সান ক্লেমেন্তে থেকে ‘নর্তে ফায়ার’ নামে পরিচিত দাবানলটির সূত্রপাত হয়। পরে আগুন সান হুয়ান ক্যাপিস্ত্রানো এলাকায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যা নাগাদ আগুনে প্রায় ২৩১ হেক্টর এলাকা পুড়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় দুই শহরেই আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

 

অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা এবং তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। আবহাওয়াবিদদের মতে, ঘণ্টায় ৫৫ থেকে ৯০ কিলোমিটার বেগে বয়ে চলা সান্তা আনা বাতাস আগুন নিয়ন্ত্রণের কাজকে আরও কঠিন করে তুলেছে। শুক্রবার বাতাসের তীব্রতা বেশি থাকলেও শনিবার রাত পর্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

 

দাবানলের ঝুঁকি কমাতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েক হাজার বাসিন্দার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে নতুন করে আগুন লাগার আশঙ্কা থেকেই এ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের পাশাপাশি হেলিকপ্টারও কাজ করছে।

 

এদিকে ক্যালিফোর্নিয়ায় আরও দুটি দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির মালিবুর কাছে ছড়িয়ে পড়া ‘ব্রাইসন ফায়ার’-এ প্রায় ৫৯ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনটির প্রায় ১৭ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

 

অন্যদিকে, সান দিয়েগো কাউন্টিতে ‘হেন্ডারসন ফায়ার’-এ প্রায় ৮৪২ হেক্টর এলাকা পুড়ে গেছে। এ আগুনের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

 

দাবানলের প্রভাব পড়েছে মেরিন কর্পসের ক্যাম্প পেন্ডলটন এলাকাতেও। পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। আগুনের বিস্তার ঠেকানো এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ