ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট সী'মা'ন্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৮ ১৪:০৬:৫৬
লালমনিরহাট সী'মা'ন্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা লালমনিরহাট সী'মা'ন্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
‎ একরামুল হক একরাম,‎লালমনিরহাট প্রতিনিধিঃ ‎

‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় বিএসএফে'র এ চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। ‎ ‎বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী-বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকা দিয়ে দুই শিশু, দুই নারী ও আট পুরুষকে একযোগে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন বিজিবি সদস্যরা। তাঁদের বাধার মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। ‎ ‎স্থানীয় সূত্র জানায়, পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই ১২ জন সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাঁদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ‎

‎এ বিষয়ে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম, পিএসসি (ইঞ্জিনিয়ার্স) জানান, বিএসএফের পুশইনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। ‎


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ