ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সাদুল্ল্যাপুরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক কলহের জেরে হ'ত্যা মা'ম'লা'র প্রধান অ'ভি'যু'ক্ত'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৮ ১১:১৬:৩৮
গাইবান্ধার সাদুল্ল্যাপুরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক কলহের জেরে হ'ত্যা মা'ম'লা'র প্রধান অ'ভি'যু'ক্ত'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি। গাইবান্ধার সাদুল্ল্যাপুরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক কলহের জেরে হ'ত্যা মা'ম'লা'র প্রধান অ'ভি'যু'ক্ত'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি।
নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সাদুল্ল্যাপুরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক কলহের জেরে হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে এসআরবি। ১। বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও চাঞ্চল্যকর ও স্পর্শকাতর নানা সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। 

গাইবান্ধার সাদুল্ল্যাপুরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক কলহের জেরে হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ১৭ অক্টোবর রাতে পলাশবাড়ী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ জসিজল হক ওরফে ডিপটি (৬৫), সাদুল্ল্যাপুর থানাধীন ইসবপুর গ্রামের মৃত আজিম উদ্দিন এর ছেলে। ৩। বাদীর দায়েরকৃত মামলা থেকে জানা যায় যে,মামলার বাদী মোছাঃ শাপলা খাতুন (৩০) ভিকটিম মৃত আজিজুল হকের সাথে আসামির পরিবার দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক সংক্রান্ত বিষয় নিয়ে মনোমালিন্য ও ঝগড়া বিবাদ চলে আসছিলো। ঘটনার দিন ১৪ অক্টোরব ২০২৬ তারিখ দুপুর ০১.০০ ঘটিকায় আসামি ও আসামির পরিবারের সদস্যরা বাঁশের লাঠি, ইটসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতবাড়ির সামনে বাহির আঙিনায় প্রবেশ করে গোয়াল ঘর নির্মাণ করলে বাদী এবং ভিকটিম নিষেধ করলে আসামিগণ ক্ষিপ্ত হয়ে বাদী ও ভিকটিমকে এলোপাথারী কিলঘুষি শরীরের বিভিন্ন স্থানে মারপিট করতে থাকে। ১নং আসামি মোঃ জসিজল হক ওরফে ডিপটি (৬৫) তার হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে ভিকটিমের মাথায় রক্তাক্ত গুরুতর হাড়ভাঙ্গা জখম করে এবং বাদীকে পরিধেয় কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। উক্ত আঘাতের ফলে ভিকটিম এবং বাদী গুরুতর আহত হয়। পরবর্তীতে বাদীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন

এগিয়ে আসলে আসামিগণ ঘটনাস্থান হতে দ্রুত পালিয়ে যায়। বাদী ও ভিকটিমকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাইবান্ধায় ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১০.৩৯ ঘটিকায় ভিকটিম উক্ত হাসপাতালে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৯)। ৪। মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেফতারে এসআরবি-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিত্তিতে ১৭ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখ ভোর ০৫.২০ ঘটিকার সময় এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের আভিযানিক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন পূর্ব নয়নপুর গ্রামের জনৈক মোঃ তাছলিমুল হাসান এর বাড়ীতে অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানার হত্যা মামলার ০১নং আসামি মোঃ জসিজল হক ওরফে ডিপটি (৬৫), পিতা-মৃত আজিম উদ্দিন, মাতা-মৃত জমিলা বেগম, সাং-ইসবপুর (পশ্চিম), ওয়ার্ড নং-০৮, থানা-সাদুল্ল্যাপুর, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করা হয়। ৫। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা,

হত্যাচেষ্টা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত.... মুহম্মদ মনিরুজ্জামান সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত) অধিনায়কের পক্ষে তারিখঃ ১৮/১০/২০২৬ খ্রিঃ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ