ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় নি'ষে'ধা'জ্ঞা অমান্যে তিনজনের কা'রা'দ'ন্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৫ ২১:০৫:৪৪
গলাচিপায় নি'ষে'ধা'জ্ঞা অমান্যে তিনজনের কা'রা'দ'ন্ড গলাচিপায় নি'ষে'ধা'জ্ঞা অমান্যে তিনজনের কা'রা'দ'ন্ড
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি


পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে তিনজনকে আটক করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চরবিশ্বাস ইউনিয়নের নমোস্লুইজ সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তাঁদের আটক করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. সাদেক কাজী-পিতা হাসেম কাজী,

রবিউল হাসান- পিতা বারেক মোল্লা এবং বাবু মিয়া-পিতা মকবুল হাওলাদার। পরে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দন্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় মো. সাদেক কাজী ও রবিউল হাসানকে ২০ দিন করে এবং বাবু মিয়াকে ১৪ দিনের কারাদন্ড প্রদান করেন। এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র

মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, মা ইলিশ সংরক্ষণে নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞাকালে নদীতে মাছ ধরা বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ