ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের তিন বিভাগে দ'ম'কা হাওয়াসহ ব'জ্রবৃষ্টির আ'শ'ঙ্কা, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৫ ২০:০৩:১১
দেশের তিন বিভাগে দ'ম'কা হাওয়াসহ ব'জ্রবৃষ্টির আ'শ'ঙ্কা, কমতে পারে তাপমাত্রা দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আগে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি. মি.। এদিন ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যৌথভাবে চাঁদপুর ও খুলনায় ৬ মিলিমিটার।

 

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৭ মিনিটে।

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ