জুড়ীতে নি'ষি'দ্ধ ছাত্রলীগের বি'ক্ষো'ভ মিছিল, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রে'প্তা'র
জুড়ীতে নি'ষি'দ্ধ ছাত্রলীগের বি'ক্ষো'ভ মিছিল, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রে'প্তা'র
এস. এম জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানো,
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদ এবং রাজনৈতিক মামলায় আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ মিছিল করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার নাইট চৌমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের পর অভিযান চালিয়ে
জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করে জুড়ী থানা পুলিশ। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছিলে অংশগ্রহণকারী ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স