ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর সরকারি কলেজের ক্লাসরুম থেকে খাট-তোষক সরালেন অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৪ ১৮:৫৩:৩৫
সংবাদ প্রকাশের পর সরকারি কলেজের ক্লাসরুম থেকে খাট-তোষক সরালেন অধ্যক্ষ সংবাদ প্রকাশের পর সরকারি কলেজের ক্লাসরুম থেকে খাট-তোষক সরালেন অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি হাজী কোরাপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে শ্রেণিকক্ষে বেডরুম বানিয়ে রাত্রিযাপন করা সেই রুম ছেড়েছেন অধ্যক্ষ।

 

বুধবার (১৪ অক্টোবর) সকালে ওই শ্রেণিকক্ষ থেকে খাট, তোষক, বালিশ, আলনাসহ সব আসবাবপত্র সরিয়ে নেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম।

 

এর আগে গত সোমবার ইত্তেফাক অনলাইনে ‘সরকারি কলেজের ক্লাসরুমকে বানানো হলো বেডরুম, ঘুমান অধ্যক্ষ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরই নড়েবসে কর্তৃপক্ষ এবং এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

 

প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘কলেজটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই রুমেই অবস্থান করছেন অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম। কক্ষে রয়েছে একটি ঘুমানোর খাট, তোষক, বালিশ ও বেডশিট। রয়েছে পোশাক রাখার আলনা, রিচার্জেবল টেবিল ফ্যান ও চেয়ার টেবিল।’ 

 

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন জানান, ঘটনাটি আপনাদের মাধ্যমে জানার পর শ্রেণিকক্ষ থেকে বেডসহ সকল আসবাবপত্র সরানোর জন্য অধ্যক্ষকে বলা হয়েছে।

 

হাজী কোরাপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, আমি নিজে থেকেই শ্রেণিকক্ষ থেকে সব আসবাবপত্র সরিয়ে নিয়েছি।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ