গৌরীপুরে ঘরের ভিতর প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা ৪৮ কেজি গাঁ'জা'স'হ ধরা পড়ল মা'দ'ক ব্যবসায়ী
গৌরীপুরে ঘরের ভিতর প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা ৪৮ কেজি গাঁ'জা'স'হ ধরা পড়ল মা'দ'ক ব্যবসায়ী
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৮ (আটচল্লিশ) কেজি গাঁজাসহ আব্দুস সালাম(৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৩অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ার চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুস সালাম উজান কাশিয়ার গ্রামের চর সমির উদ্দিনের ছেলে। জানা গেছে, আব্দুস সালাম একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় গৌরীপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান পুলিশের একটি টিম নিয়ে উপজেলার ভাংনামারী
ইউনিয়নের উজান কাশিয়ার চর গ্রামে সালামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে সালামের বসত ঘরের ভিতরের এক কোণ থেকে প্লাস্টিকের বস্তা দিয়ে ঢেকে রাখা ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সালামের সহযোগী মাদক ব্যবসায়ী আল-আমিন দৌড়ে পালিয়ে গেলেও সালাম পুলিশের হাতে ধরা পড়ে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)
হাবিবুর রহমান বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিকে আজ (বুধবার) আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে ধরার চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স