ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে মা ইলিশ রক্ষায় কঁচা নদীতে অ'ভি'যা'ন: ২৫০০ মিটার অ'বৈ'ধ জা'ল জ'ব্দ ও ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৪ ১৮:২৭:০১
কাউখালীতে মা ইলিশ রক্ষায় কঁচা নদীতে অ'ভি'যা'ন: ২৫০০ মিটার অ'বৈ'ধ জা'ল জ'ব্দ ও ধ্বংস কাউখালীতে মা ইলিশ রক্ষায় কঁচা নদীতে অ'ভি'যা'ন: ২৫০০ মিটার অ'বৈ'ধ জা'ল জ'ব্দ ও ধ্বংস
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি


পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কঁচা নদীতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহায়তায় উপজেলার বেকুটিয়া সংলগ্ন কঁচা নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নদী থেকে প্রায় ২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা। জব্দকৃত জাল বেকুটিয়া ফেরিঘাট প্রান্তে সর্বসাধারণের সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহানা আক্তার বলেন, "জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবং মা ইলিশের প্রজনন নিশ্চিতে আমাদের শূন্য সহনশীলতা নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত আমাদের তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলে ও সর্বস্তরের জনগণই পাবেন, তাই মা ইলিশ রক্ষায় সবাইকে প্রশাসনকে তথ্য ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানাচ্ছি।


এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার স্যারের সার্বিক নির্দেশনায় মা ইলিশ রক্ষায় আমরা নিয়মিত টহল দিচ্ছি। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মা ইলিশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান পুরো প্রজনন মৌসুম জুড়েই অব্যাহত থাকবে। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর। তারিখ,১৪/১০/২০২৬।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ