ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৩ সালের তুলনায় এবার ডে'ঙ্গু'তে মৃ'ত্যু ও আ'ক্রা'ন্তে'র হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৪ ১৮:১০:১৭
২০২৩ সালের তুলনায় এবার ডে'ঙ্গু'তে মৃ'ত্যু ও আ'ক্রা'ন্তে'র হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ২০২৩ সালের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২০২৩ সালের তুলনায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার কম বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেছেন, ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী যাতে চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে ফিরে না যান, সে ব্যবস্থা করছে সরকার। এ জন্য নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) শয্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

বুধবার (১৪ অক্টোবর) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ঝটিকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে।

 

অন্যদিকে, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর এ রোগে মারা যান ১ হাজার ৭০৫ জন।

 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। হাসপাতালে আইসিইউ শয্যা বাড়ানোসহ চিকিৎসাসেবা জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ