ভালুকায় আন্তর্জাতিক দু'র্যো'গ প্র'শ'ম'ন দিবস পালিত
আপডেট সময় :
২০২৬-১০-১৩ ১৭:১৩:৪৫
ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় “বর্ণাঢ্য আয়োজনে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬” পালিত হয়েছে।
১৩ অক্টোবর (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষ্যে র্যালি, বাস্তবভিত্তিক দুর্যোগ মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে দুর্যোগকালে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের প্রস্তুতি ও উদ্ধার তৎপরতা নিয়ে মহড়া প্রদর্শিত হয়।
মহড়া শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান। তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিটি পরিবার ও ঘর থেকেই যদি দুর্যোগ সহনশীল প্রস্তুতি গ্রহণ করা যায়, তবেই একটি সুরক্ষিত ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহিদুল আলম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন : News Room 3
কমেন্ট বক্স