ভালুকায় আন্তর্জাতিক দু'র্যো'গ প্র'শ'ম'ন দিবস পালিত

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৫:১৩:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৫:১৩:৪৫ অপরাহ্ন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় “বর্ণাঢ্য আয়োজনে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬” পালিত হয়েছে।


​১৩ অক্টোবর (মঙ্গলবার) সকালে  উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষ্যে র‍্যালি, বাস্তবভিত্তিক দুর্যোগ মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে দুর্যোগকালে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের প্রস্তুতি ও উদ্ধার তৎপরতা নিয়ে মহড়া প্রদর্শিত হয়।

​মহড়া শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত  আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।  তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিটি পরিবার ও ঘর থেকেই যদি দুর্যোগ সহনশীল প্রস্তুতি গ্রহণ করা যায়, তবেই একটি সুরক্ষিত ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মাহিদুল আলম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় ​উপজেলা প্রশাসনের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]