ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৩ ০০:৪৪:৫৭
দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ
নিজস্ব প্রতিবেদক


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের স‌ঙ্গে সোমবার (১২ অ‌ক্টোবর) সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি। বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর জন্য প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।


উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতার গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন যে, উভয় দেশই বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাবের ঝুঁকিতে রয়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথভাবে কাজ করতে পা‌রে। তিনি আলজেরিয়ায় অধিক পরিমাণে পচনশীল ও পরিবেশ-বান্ধব পাট ও পাটজাত পণ্য রপ্তানির বিষয়ে উৎসাহ প্রদান করেন।


এ ছাড়া, প্রতিমন্ত্রী খেলাধুলা ও সংস্কৃতি ক্ষেত্রে অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে জ্বালানি, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, খেলাধুলা, সংস্কৃতি এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ