ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁ'চা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জ'রি'মা'না

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১২ ২০:০০:০৮
কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁ'চা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জ'রি'মা'না কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁ'চা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জ'রি'মা'না
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:


পিরোজপুরের কাউখালীতে পঁচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ বাজারে এ অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার। আদালত সূত্রে জানা যায়, পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) উদ্যোগে এ যৌথ অভিযান চালানো হয়।


অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য ও পঁচা খাবার বিক্রির অপরাধে বিএসটিআই আইন ২০১৮-এর ২৪/৩ ধারায় দক্ষিণ বাজারের জয়নাল হোসেনের বেকারিকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে অলিউল ইসলামের বেকারির দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় একই এলাকার বিপুলের ফলের দোকানে পঁচা ও অস্বাস্থ্যকর ফল বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার বলেন, জনস্বাস্থ্য রক্ষা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে।


বাজারে পঁচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা ভোক্তা অধিকারের স্পষ্ট লঙ্ঘন। দক্ষিণ বাজারে অভিযানে গিয়ে বেশ কয়েকটি দোকানে পঁচা খাবার ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী পাওয়ার প্রমাণ মেলায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও সার্বিক বাজার নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ