পূর্বধলায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৭
পূর্বধলায় জু'য়া'র আসরে পুলিশের অ'ভি'যা'ন, আ'ট'ক ৭
স্টাফ রিপোর্টার
নেত্রকোনার পূর্বধলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার তাস, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকান মালিকসহ কয়েকজন পালিয়ে যায়। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারে এ অভিযান চালানো হয়। এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন, মো. মাসুদ খান (৫৫), মো. জাহেদ আলী (৫৬), মো. সারোয়ার আলম ওরফে বুলবুল (৪৬), মো. আবুল কাশেম (৫০), ইমরান আহম্মেদ খান রিংকু (৫০), মো. রইছ উদ্দিন (৪০) ও মো. আব্দুল হান্নান (৪৩)। অভিযানকালে ঘটনাস্থল থেকে ১০২টি তাস, নগদ ৪ হাজার ৪৯০ টাকা এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত দুটি পুরোনো প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। এ সময় দোকান মালিক তাইজ উদ্দিন ও রাশিদ মন্ডলসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজন পালিয়ে যায়। সোমবার (১২ অক্টোবর) বিকেলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর একাধিক ধারায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স