নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৬-১০-১২ ১৮:০৬:১৯
নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের আওতাযয় নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় তথ্য সংগ্রহের জন্য ৯২ জন তথ্য সংগ্রহকারী এবং ৯ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপজেলা সহকারী সমাসেজা অফিসার মাহমুদুর রহমান,নকলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টুসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স