ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ যারা জনগণকে ভ'য় পায় তারা নির্বাচনে প্রতিদ্ব'ন্দ্বী প্রার্থী প্রচারণায় বা'ধা সৃষ্টি করে : দেলাওয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১২ ১৫:২৫:৫০
ঠাকুরগাঁও-১ যারা জনগণকে ভ'য় পায় তারা নির্বাচনে প্রতিদ্ব'ন্দ্বী প্রার্থী প্রচারণায় বা'ধা সৃষ্টি করে : দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁও-১ যারা জনগণকে ভয় পায় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রচারণায় বাধা সৃষ্টি করে : দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের সমর্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষ সদস্য, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, যারা জনগণকে ভয় পায় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায় বাধা সৃষ্টি করে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী সভা-সমাবেশে ও উঠান বৈঠকে জনগণক অংশগ্রহণ করলে ভয়-ভীতি দেখায়। তারা বুঝে গেছে আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও বাসী সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা, দখলদারিত্বের প্রতিবাদে তাদেরকে বয়কট করে দাঁড়িপাল্লা মার্কাকে নির্বাচিত করবে। এজন্যই দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী সভা-সমাবেশ ও উঠান বৈঠকে বাধা দিচ্ছে এবং ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। কিন্তু তারা জানে না, কোনো বাধা, প্রতিবন্ধকতা দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে পারবে না। কারণ জনগণই দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে ভোটের মাঠে নেমে পড়েছে। 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার রুহিয়া ইউনিয়নে নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, তিনি নির্বাচিত হলে রুহিয়া উপজেলায় একটি মা ও শিশু হাসপাতাল করা হবে। তিনি বলেন, রুহিয়া উপজেলাবাসী দীর্ঘদিন থেকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। অথচ অতীতে যারা ঠাকুরগাঁও-১ আসনের এমপি ছিলেন তারা রুহিয়া উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কোনো উদ্যোগ নেয়নি। জনগণ তাদের নির্বাচিত করার পর তাদের এবং তাদের দলীয় নেতাকর্মীদের ভাগ্যের উন্নয়ন হলেও জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। আগামী ২৯ অক্টোবর এই আসন থেকে দাঁড়িপাল্লাকে নির্বাচিত করা হলে এখানকার প্রতিটি নাগরিকের জীবনমানের উন্নয়নে যা যা করণীয় তার সবটাই করা হবে, ইনশাআল্লাহ। তিনি জনগণকে স্মরণ করে দিয়ে বলেন, জামায়াতে ইসলামী যা বলে বাস্তবে তা করে। 

একটি আধুনিক ঠাকুরগাঁও গড়তে আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভোট একটি আমানত, যাকে খুঁশি তাকে দেয়া যায় না। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ভোট দেওয়া হলে তাদের সকল অপকর্মের ভোগান্তি জনগণের ওপর পড়বে। তাই ঠাকুরগাঁওবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের অপকর্ম থেকে রক্ষা করতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নিজের ভোটের হিসাব প্রশাসন থেকে বুঝে নিতে তিনি ঠাকুরগাঁওবাসীকে ঐক্যেবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, আমরা আর ঠাকুরগাঁওয়ে নতুন করে কোনো চাঁদাবাজ দেখতে চাই না। অন্যায়ের প্রতিবাদ হিসেবে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে। জুলুমের বিরুদ্ধে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে। ইনসাফের ঠাকুরগাঁও গঠন করার জন্য দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে। এক পরিবারের হাতে জিম্মি জনগণের মালিকানা পুনরুদ্ধারে দলমত, ধর্মবর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নিজের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে তিনি ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। 

রুহিয়া উপজেলা আমীর আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব বজলুর রহমান। এসময় রুহিয়া ইউনিয়ন ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   


নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ