ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১১ ২১:৪৭:৩২
জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর
রাজশাহী কলেজ প্রতিনিধি


জাতীয় পর্যায়ে দলগত বিতর্কে রানার্সআপ হয়েছে রাজশাহী কলেজের মিরর ডিবেটিং ক্লাব। নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আয়োজিত ‘৪র্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ’ প্রতিযোগিতায় সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে এ সাফল্য অর্জন করে দলটি। গত ৩ অক্টোবর আটটি বিভাগে প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়।


বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পায় রাজশাহী কলেজের দলটি। ৯ অক্টোবর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় যুক্তি, উপস্থাপনা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা প্রদর্শন করে রানার্সআপ হয় তারা। ১০ অক্টোবর নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। রাজশাহী কলেজের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন মো. শিহাব উদ্দিন, সুমাইয়া সানজিদা ও মো. সাব্বির হোসেন। কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী বলেন, ‘রাজশাহী কলেজ শুধু শ্রেণিকক্ষের পাঠদানেই সীমাবদ্ধ নয়, সহশিক্ষা কার্যক্রমেও ভূমিকা রাখে। প্রতিটি বিভাগের নিজস্ব সহশিক্ষা ক্লাব রয়েছে। মিরর ডিবেটিং ক্লাবের জাতীয় পর্যায়ের এই অর্জন সত্যিই গর্বের বিষয়।’ তিনি আশা প্রকাশ করেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা


কার্যক্রমে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশব্যাপী রাজশাহী কলেজের সুনাম ছড়িয়ে দেবেন। ক্লাবের সভাপতি মাহী উল বিন নূর বলেন, ‘জাতীয় পর্যায়ে রানার্সআপ হতে পেরে আমি খুবই গর্বিত। আশা করি, ভবিষ্যতে আমাদের বিতার্কিকেরা বিভাগীয় ও জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও রাজশাহী কলেজকে তুলে ধরবেন।’ দলটির বিতার্কিক সুমাইয়া সানজিদা বলেন, বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়া তাঁর জন্য দারুণ অভিজ্ঞতা। এ প্রতিযোগিতা থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতের আয়োজন ও প্রতিযোগিতায় কাজে লাগবে।


ক্লাবের কিছু প্রতিবন্ধকতা থাকলেও সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি রাজশাহী কলেজের সহশিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নেবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ