জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ১২ অক্টোবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ১২ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ১২ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে আগামী ১২ অক্টোবর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন যোগ্য গ্র্যাজুয়েট ও গবেষকরা। ২০২৭ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠেয় এই সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত। সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশন, যোগ্যতা ও ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৩ থেকে ২০২৪ সালের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ২০১৩ থেকে ২০২৩ সালের মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ (সম্মান) ও বিএফএ (পাস) ডিগ্রিধারীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এমবিএ ডিগ্রিধারীদের ক্ষেত্রে যোগ্য শিক্ষাবর্ষ ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত। অন্যান্য ডিগ্রির ক্ষেত্রে যোগ্যতার সময়সীমা আলাদা। ২০১৪ থেকে ২০২৩ সালের বিএড (সম্মান), ২০১২ থেকে ২০২৩ সালের বিএসসি ইন ইসিই এবং ২০১১ থেকে ২০২২ সালের এমএসসি ইন সিএসই ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। একই সঙ্গে ২০১৯ থেকে ২০২৩ সালের বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২০ থেকে ২০২৪ সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট এবং ২০১৯ থেকে ২০২২ সালের অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের গ্র্যাজুয়েটরাও রেজিস্ট্রেশন করতে পারবেন। এ ছাড়া ২০২২ থেকে ২০২৩ সালের বিএসসি অনার্স ইন এফডিটি, এএমটি ও কেএমটি এবং এমবিএ ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের ডিগ্রিধারীরা অংশ নিতে পারবেন। যোগ্যদের তালিকায় রয়েছেন ২০১৬ থেকে ২০২৩ সালের মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট
(এসিপিএম), ২০২০ থেকে ২০২২ সালের মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম, ২০২০ থেকে ২০২৩ সালের এমপিএড এবং ২০১০ থেকে ২০২৪ সালের এমএসএড ডিগ্রিধারীরা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সালের অন-ক্যাম্পাস এমএস (এমএএস)/এমবিএ (এএমবিএ) ডিগ্রিধারী এবং একই সময়সীমার এমফিল ও পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত গবেষকরাও সমাবর্তনে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। সমাবর্তনে অংশ নিতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। বিদেশি শিক্ষার্থীদের জন্য এই ফি ৪০ মার্কিন ডলার। প্রতি সনদের জন্য অতিরিক্ত ৮০০ টাকা বা ১০ মার্কিন ডলার দিতে হবে
। তবে যারা ইতোমধ্যে মূল সনদ সংগ্রহ করেছেন, তাদের ক্ষেত্রে এই সনদ ফি প্রযোজ্য হবে না। রেজিস্ট্রেশন ও সনদ ফি পরিশোধ করা যাবে সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং মাস্টারকার্ড, ভিসা, অ্যামেক্স ও নেক্সাসসহ বিভিন্ন ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে। সমাবর্তনের নির্দিষ্ট সময়, ভেন্যু ও বিস্তারিত কর্মসূচি পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট [
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স