কাউখালীতে কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
কাউখালীতে কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আহসান হাবিব মিলু-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদার।
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, কাউখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক ওমর ফারুক, সমাজসেবক মনিরুজ্জামান মনির ও ফরিদউদ্দিন মান্নু সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আহসান হাবিব মিলু বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ মানবজাতির জন্য চিরন্তন সুপথের দিশারী। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিশ্বনবীর মহানুভবতা, ন্যায়পরায়ণতা, শিক্ষা ও নৈতিক চরিত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আজকের এই আয়োজন।
পড়াশোনার পাশাপাশি আমাদের সন্তানদের ধর্মীয় ও মানবিক মূল্যবোধে বলীয়ান করে গড়ে তুলতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারবে। আজকের এই সফল আয়োজনে যারা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন, আমি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলোচনা সভা শেষে মহানবী (সা.)-এর জীবনীর ওপর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স