চার দিনের সফরে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী
চার দিনের সফরে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সফরে আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রনদীপ সরাই। ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তার এ সফরে বাংলাদেশ-কানাডা সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হবে। রোববার (১১ অক্টোবর) ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে রনদীপ সরাই বাংলাদেশের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি ঢাকা ও কক্সবাজারে কানাডার সহায়তায় পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। কানাডার আন্তর্জাতিক
সহায়তা বাংলাদেশের প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, দক্ষতা উন্নয়ন, নারী ও যুবসমাজের জন্য সুযোগ সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে। এ সফরের মাধ্যমে ভবিষ্যৎ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার সম্ভাবনাও গুরুত্ব পাবে। স্বাধীনতার পর ১৯৭১ সাল থেকে বাংলাদেশকে কানাডা ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডিয়ান ডলারের বেশি সরকারি উন্নয়ন সহায়তা দিয়েছে। এর মধ্যে ব্র্যাক ও আইসিডিডিআর,বির মতো বাংলাদেশভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা করেছে কানাডা, যারা বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করছে। কানাডা মনে করে, দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন কানাডিয়ান ডলারের বেশি হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুশাসন, নিয়ন্ত্রক কাঠামো এবং অর্থনৈতিক পরিবেশে সংস্কার অব্যাহত থাকলে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, যা দুদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করবে।
পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, জেন্ডার সমতা এবং জলবায়ু সহনশীলতা তৈরিতেও কানাডার অংশীদারত্ব অব্যাহত থাকবে। সফরের অংশ হিসেবে কক্সবাজারে রনদীপ সরাই রোহিঙ্গা জনগোষ্ঠী, স্থানীয় আশ্রয়দাতা সম্প্রদায় এবং সংকট মোকাবিলায় কাজ করা অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স