ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে গর্ভবতী নারী ও শিশুসহ ৮ জনকে হ'ত্যা, হা'ম'লা'কা'রী'র আ'ত্ম'হ'ত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১১ ১১:৫২:৫৮
যুক্তরাষ্ট্রে গর্ভবতী নারী ও শিশুসহ ৮ জনকে হ'ত্যা, হা'ম'লা'কা'রী'র আ'ত্ম'হ'ত্যা যুক্তরাষ্ট্রে গর্ভবতী নারী ও শিশুসহ ৮ জনকে হত্যা, হামলাকারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে বন্দুক হামলায় গর্ভবতী নারী, শিশু ও আত্মীয়স্বজনসহ আটজন নিহত হয়েছেন। নিজ বাড়িতে তাদের গুলি করে হত্যার পর ৪৫ বছর বয়সী হামলাকারীও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ইরি শহরের পুলিশ প্রধান রিক লোরা জানান, নিহত আটজনের মধ্যে সাতজন হামলাকারীর নিকটাত্মীয়। অন্যজন ছিলেন নিহত গর্ভবতী নারীর বন্ধু।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে হামলার ঘটনা ঘটে। উদ্ধার করা অডিও ও ভিডিও প্রমাণে দেখা যায়, ঘরের ভেতর থেকে গুলির শব্দ শোনার পর দুই নারী উদ্বিগ্ন হয়ে দরজায় আঘাত করতে থাকেন। এ সময় বন্দুকধারী ঘর থেকে বেরিয়ে তাদের গুলি করেন। এরপর তিনি আবার ঘরের ভেতরে ঢুকে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রথমে বাড়ির বাইরে দুই নারীর মরদেহ দেখতে পান পুলিশ সদস্যরা। পরিস্থিতি যাচাই করতে প্রথমে ভেতরে রোবট ও ড্রোন পাঠানো হয়। পরে বাড়িতে ঢুকে প্রথম তলায় এক বছর বয়সী এক শিশুকন্যা ও পাঁচ বছর বয়সী আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সিঁড়ির কাছে আরও দুই নারী ও দুই তরুণের মরদেহ পাওয়া যায়। দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয় হামলাকারীর মরদেহ।

 

ঘটনার ভয়াবহতা তুলে ধরে পুলিশ প্রধান রিক লোরা বলেন, পরিবারের প্রতি সম্মান জানিয়ে বাড়ির ভেতরের দৃশ্য সম্পর্কে বিস্তারিত জানানো হচ্ছে না। তবে ঘটনাটি মর্মান্তিক।

 

হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বাইরে নিহত দুই নারীর মুঠোফোন পরীক্ষা এবং অন্য আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার কারণ অনুসন্ধান করছেন তদন্তকারীরা।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ