HUMANITY-মানবতার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
HUMANITY-মানবতার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচংয়ে HUMANITY-মানবতা সংগঠনের উদ্যোগে গতকাল হাজী মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান, পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন HUMANITY-মানবতা সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোঃ আরিফুর রহমান শ্রাবণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব মাস্টার। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কর্মরত জনাব ফয়েজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাইবার সিকিউরিটি অফিসার দুলাল হোসেন, সংকুচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুখ আহমেদ, বাবুল হোসেন মাসুক, অবসরপ্রাপ্ত সেনাসদস্য কামাল হোসেন, জামাল মিয়া, ধনু মিয়া, মকবুল হোসেন, মাওলানা ইসমাইল, মাহে আলম,হালিম মিয়া, জাহের মিয়া, শাহীন মিয়া, মানিক মিয়া, হোসেন মিয়া, ইমন, এনামুল, আকরাম, শুভ, নাবালক, ইব্রাহিম, আবু মূসা, পারভেজ,জসিম, সবুজ ,আলম খান ও হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এই আয়োজন শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো
ফলাফল অর্জন এবং নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা জোগায়। HUMANITY-মানবতা বিশ্বাস করে, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো, শিক্ষার পথকে সহজ করা এবং মেধার বিকাশে সহযোগিতা করা একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স