ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের বি'প'ক্ষে টেস্টে স্পিনারদের বড় ভূমিকা দেখছেন মুশতাক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১১ ০১:৪৬:৩১
আফগানিস্তানের বি'প'ক্ষে টেস্টে স্পিনারদের বড় ভূমিকা দেখছেন মুশতাক আফগানিস্তানের বি'প'ক্ষে টেস্টে স্পিনারদের বড় ভূমিকা দেখছেন মুশতাক
নিজস্ব প্রতিবেদক


আবুধাবি টেস্টে দ্বিতীয় দিন শেষে আফগানিস্তানের চেয়ে ১৩৫ রানে এগিয়ে বাংলাদেশ। ম্যাচের পরের দিনগুলোতে পার্থক্য গড়ে দিতে পারেন স্পিনাররা, এমনটাই বিশ্বাস বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। তার আশা, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট থেকে বাড়তি সহায়তা পাবেন স্পিনাররা। দ্বিতীয় দিন শেষে মুশতাক বলেন, ‘আমার মনে হয় স্পিনাররা অনেক বড় ভূমিকা রাখতে যাচ্ছে। প্রথম তিন দিন উইকেটে স্পিন কম ধরবে। তবে যে আবহাওয়া, সময়ের সঙ্গে সঙ্গে বল ঘুরতে থাকবে।


আশা করি লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আমরা ভালো একটা রান করতে পারব এবং তাদের চাপে রাখতে পারব, ইনশা আল্লাহ।’ আবুধাবির গরমে বোলারদের শারীরিকভাবে সতেজ রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন এই কোচ। এ ক্ষেত্রে সঠিক পুষ্টি, পর্যাপ্ত পানীয় এবং বোলারদের ছোট ছোট স্পেলে বল করানোর পরামর্শ তার।


মুশতাক বলেন, ‘গরম সামলাতে নিউট্রিশন ঠিকঠাক রাখতে হবে। পানীয় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সঙ্গে বোলারদের ছোট ছোট স্পেল। নাহলে আঙুলে ব্যথা হতে পারে। অধিনায়ক-কোচদের ছোট স্পেলের কৌশল নিয়ে এগোতে হয়।’ বাংলাদেশের লক্ষ্য এখন প্রথম ইনিংসের লিড কাজে লাগিয়ে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়া এবং আফগানিস্তানকে চাপে রাখা। সে ক্ষেত্রে স্পিনারদের কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মনে করছেন মুশতাক।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ