ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুততম গোল হজমের পর বায়ার্নের পয়েন্ট উ'দ্ধা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১১ ০১:২২:২৮
দ্রুততম গোল হজমের পর বায়ার্নের পয়েন্ট উ'দ্ধা'র দ্রুততম গোল হজমের পর বায়ার্নের পয়েন্ট উদ্ধার
নিজস্ব প্রতিবেদক


ম্যাচ কিক অফের ৫ সেকেন্ড পরই বায়ার্ন মিউনিখ গোল হজম করল। অগসবুর্গের মাঠে ওই গোলের পর ঘুম ভাঙে তাদের। বাকি সময়ে বল দখল ও শট নেওয়ায় তাদের আধিপত্য থাকলেও দুইবার পিছিয়ে পড়ার পর ২ পয়েন্ট হারিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। ৭০ শতাংশ বল দখলে ছিল বায়ার্নের। শট নিয়েছিল ২৯টি।


অন্যদিকে স্বাগতিকরা দুইবার লিড নিয়ে তাদের চমকে দেওয়ার অপেক্ষায় ছিল। শেষ পর্যন্ত বায়ার্ন সমতাসূচক গোলে ২-২ ব্যবধানে ম্যাচটি ড্র করেছে। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর এক মিনিটের মধ্যে গোল হজম করে বায়ার্ন। রবিন ফেলহলার মিউনিখ কিপার ম্যানুয়েল ন্যয়ারের মারাত্মক ভুলে ফাঁকা জালে বল ঠেলে দেন।


জার্মান কিপার বল ক্লিয়ার করতে গেলে তার গায়ে বল লেগে সামনে পড়ে। তারপর দ্রুত বক্সে ঢুকে জাল কাঁপান ফেলহলার। বিরতির আগে একটি শট পোস্টে লাগলে সমতা ফেরাতে পারেনি বায়ার্ন। তবে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ইসমাইল সাইবারির গোলে স্কোর ১-১ করে অতিথিরা। ৯ মিনিট পর রদ্রিগো রিবেইরো ফের অগসবুর্গকে লিড এনে দেন। তাদের গোলকিপার ফিন দাহমেন একের পর এক সেভে বায়ার্নকে হতাশ করতে থাকেন। শেষ পর্যন্ত ৮০তম মিনিটে নাথানিয়েল ব্রাউনের প্রচেষ্টা থামাতে পারেননি। মোট ৮টি সেভে দলকে পয়েন্ট উদ্ধারে ভূমিকা রাখেন দাহমেন।



এদিকে আরেক ম্যাচে ভের্দার ব্রেমেনের সঙ্গে ২-২ গোলে ড্র করে বরুসিয়া ডর্টমুন্ড বায়ার্নের সঙ্গে ব্যবধান বড় করতে ব্যর্থ হয়। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার্ন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ