ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আমির খসরুর মৃ'ত্যু'তে ডিক্যাবের শো'ক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১১ ০১:১২:৫৮
সাংবাদিক আমির খসরুর মৃ'ত্যু'তে ডিক্যাবের শো'ক সাংবাদিক আমির খসরুর মৃ'ত্যু'তে ডিক্যাবের শো'ক
নিজস্ব প্রতিবেদক


গুরুতর অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মারা গেছেন সাংবাদিক আমির খসরু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। শোকবার্তায় বলা হয়েছে, আমির খসরু দীর্ঘ পেশাজীবনে কূটনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। ডিক্যাবের সঙ্গে তার দীর্ঘ সম্পৃক্ততা ও সাংবাদিকতায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমির খসরু তার দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক গণমাধ্যম


‘ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি ছিলেন। এ ছাড়া, তিনি সাপ্তাহিক 'বুধবার' সাময়িকীর নির্বাহী সম্পাদক এবং দৈনিক 'ইত্তেফাক'-এর কূটনৈতিক প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ