শিরোপা জেতার পর প্রথম ম্যাচেই জোকোভিচের বি'দা'য়
শিরোপা জেতার পর প্রথম ম্যাচেই জোকোভিচের বিদায়
নিজস্ব প্রতিবেদক
এই সপ্তাহে চীনা ওপেনে স্মরণীয় জয় পেয়েছিলেন নোভাক জোকোভিচ। সেই আনন্দের রেশ থাকতেই সাংহাই মাস্টার্সের প্রথম ম্যাচে হেরে গেলেন সার্ব তারকা। ২০২৩ সাংহাই চ্যাম্পিয়ন ও বিশ্বের ৩৪ নম্বর র্যাঙ্কিংধারী হুবার্ট হুরকাকজের কাছে সরাসরি সেটে হেরেছেন সাবেক এক নম্বর তারকা। ১০ বছরের ছোট প্রতিপক্ষের কাছে ৬-৪, ৬-৩ গেমে পরাজিত হয়েছেন তিনি। বেইজিংয়ে কখনও ম্যাচ না হারা জোকোভিচ তার
ক্যারিয়ারের ১০২তম পেশাদার শিরোপা জিতে সাংহাই মাস্টার্সে যোগ দেন। মাত্র তিন দিনের মাথায় তাকে হার দেখতে হলো। ৯ বারের দেখায় প্রথমবার সার্বিয়ানের বিপক্ষে জয় পেলেন হুরকাকজ। এক ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে ১৩টি এইচ ছিল তার। দ্বিতীয় সেটের চতুর্থ গেমে ডাবল ফল্টে ৩-১ এ তাকে এগিয়ে দেন জোকোভিচ। আর ফিরতে পারেননি ম্যাচে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স