শিরোপা জেতার পর প্রথম ম্যাচেই জোকোভিচের বি'দা'য়

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৯:৪৫:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৯:৪৬:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


এই সপ্তাহে চীনা ওপেনে স্মরণীয় জয় পেয়েছিলেন নোভাক জোকোভিচ। সেই আনন্দের রেশ থাকতেই সাংহাই মাস্টার্সের প্রথম ম্যাচে হেরে গেলেন সার্ব তারকা। ২০২৩ সাংহাই চ্যাম্পিয়ন ও বিশ্বের ৩৪ নম্বর র‌্যাঙ্কিংধারী হুবার্ট হুরকাকজের কাছে সরাসরি সেটে হেরেছেন সাবেক এক নম্বর তারকা। ১০ বছরের ছোট প্রতিপক্ষের কাছে ৬-৪, ৬-৩ গেমে পরাজিত হয়েছেন তিনি। বেইজিংয়ে কখনও ম্যাচ না হারা জোকোভিচ তার


ক্যারিয়ারের ১০২তম পেশাদার শিরোপা জিতে সাংহাই মাস্টার্সে যোগ দেন। মাত্র তিন দিনের মাথায় তাকে হার দেখতে হলো। ৯ বারের দেখায় প্রথমবার সার্বিয়ানের বিপক্ষে জয় পেলেন হুরকাকজ। এক ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে ১৩টি এইচ ছিল তার। দ্বিতীয় সেটের চতুর্থ গেমে ডাবল ফল্টে ৩-১ এ তাকে এগিয়ে দেন জোকোভিচ। আর ফিরতে পারেননি ম্যাচে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]