কাউখালীতে সার ও কীটনাশক ডিলারদের নিয়ে কৃষি অফিসের মতবিনিময় সভা
কাউখালীতে সার ও কীটনাশক ডিলারদের নিয়ে কৃষি অফিসের মতবিনিময় সভা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নতুন নীতিমালা এবং অনলাইন বালাইনাশক অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে, কৃষি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিলন কুমার রায় এবং উপসহকারী কৃষি অফিসার মাইনুল হুদা, সৈয়দ ফাহিম ও সাখায়াত হোসেন তুহিন। ব্যবসায়ীদের পক্ষে আলোচনায় অংশ নেন বিসিআইসি ডিলার নুরুল হুদা বাবু, ডিলার মীর জিয়া, সাইদুর রহমান, রফিকুল ইসলাম ও মাসুম বিল্লাহ মন্টুসহ অন্যান্য ডিলারবৃন্দ। সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬' এর বিভিন্ন নিয়মকানুন এবং কৃষক পর্যায়ে নির্ধারিত ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কীটনাশক ডিলারদের অনলাইনে বালাইনাশকের অটোমেশন পদ্ধতির মাধ্যমে সেবা ও পরিচালনা সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয়। মতবিনিময় সভা শেষে উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন, কৃষকদের সুবিধা নিশ্চিত করতে এবং সার ও বালাইনাশকের বাজার ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতেই এই সভার আয়োজন।
সরকার ঘোষিত নতুন নীতিমালার আলোকে ন্যায্যমূল্যে সার বিতরণ এবং অনলাইনে বালাইনাশকের অটোমেশন নিশ্চিত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ডিলারদেরও এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যেন কোনো কৃষক ভোগান্তির শিকার না হন। এছাড়া কৃষি অফিসার আরো বলেন, ডিলারদের সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে হবে,সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না, কৃষকদের চাহিদ অনুযায়ী ন্যায্য ও স্বচ্ছভাবে সার বিতরণ করা। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর। তারিখ,৮/১০/২০২৬।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স