ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে মাদ্রাসার শিক্ষক অ'প'হ'র'ণ, ২ লাখ টাকা মু'ক্তি'প'ন দাবী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৮ ১৩:৫৭:৪৮
ফেনীতে মাদ্রাসার শিক্ষক অ'প'হ'র'ণ, ২ লাখ টাকা মু'ক্তি'প'ন দাবী ফেনীতে মাদ্রাসার শিক্ষক অপহরণ, ২ লাখ টাকা মুক্তিপন দাবী

নিজস্ব প্রতিবেদক
ফেনীতে গতকাল রাত আনুমানিক ৯.৩০ সাড়ে নয়টা (৭অক্টোবর) একটি নৃশংস অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ফেনী সদর উপজেলার কাতালিয়া ফরায়েজীকোনা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহিমকে রাতে সাড়ে নয়টার দিকে লালপোল ওভারব্রিজের নিচ থেকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে দুর্বৃত্তরা।


অপহরণের পর তাঁর ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয় এবং তাঁর মোবাইল ফোন থেকে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে গভীর রাতে তাঁকে আহত অবস্থায় কুমিল্লার হাইওয়ের পাশে ফেলে পালিয়ে যায় দূর্বৃত্তরা । স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে প্রথমে থানায় এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মাইজদি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন উঠেছে। ভিকটিমের পরিবার ফেনী মডেল থানায় অভিযোগ করতে গেলে ডিউটি অফিসার বিষয়টিকে কোনো গুরুত্বই দেননি এবং কোনো সহযোগিতা করেননি। একজন শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলা এবং পুলিশের উদাসীনতা অত্যন্ত উদ্বেগজনক। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভিকটিমের পরিবার।


নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ