ফেনীতে মাদ্রাসার শিক্ষক অ'প'হ'র'ণ, ২ লাখ টাকা মু'ক্তি'প'ন দাবী

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০১:৫৭:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০১:৫৭:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
ফেনীতে গতকাল রাত আনুমানিক ৯.৩০ সাড়ে নয়টা (৭অক্টোবর) একটি নৃশংস অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ফেনী সদর উপজেলার কাতালিয়া ফরায়েজীকোনা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহিমকে রাতে সাড়ে নয়টার দিকে লালপোল ওভারব্রিজের নিচ থেকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে দুর্বৃত্তরা।


অপহরণের পর তাঁর ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয় এবং তাঁর মোবাইল ফোন থেকে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে গভীর রাতে তাঁকে আহত অবস্থায় কুমিল্লার হাইওয়ের পাশে ফেলে পালিয়ে যায় দূর্বৃত্তরা । স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে প্রথমে থানায় এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মাইজদি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন উঠেছে। ভিকটিমের পরিবার ফেনী মডেল থানায় অভিযোগ করতে গেলে ডিউটি অফিসার বিষয়টিকে কোনো গুরুত্বই দেননি এবং কোনো সহযোগিতা করেননি। একজন শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলা এবং পুলিশের উদাসীনতা অত্যন্ত উদ্বেগজনক। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভিকটিমের পরিবার।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]