ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় দুই যুবককে অ'স্ত্র মা'ম'লা'য় ফাঁসানোর অ'ভি'যো'গ তুলে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৭ ২৩:২৩:২৮
কুষ্টিয়ায় দুই যুবককে অ'স্ত্র মা'ম'লা'য় ফাঁসানোর অ'ভি'যো'গ তুলে সংবাদ সম্মেলন কুষ্টিয়ায় দুই যুবককে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :


কুষ্টিয়ায় দুই যুবককে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে তাদের পরিবার। একই সঙ্গে আটককৃত দুই যুবকের নিঃশর্ত মুক্তি ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবী করা হয় এ সংবাদ সম্মেলনে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের এমএ রাজ্জাক মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন গ্রেফতারকৃত ব্যাক্তিদ্বয়ের স্বজনরা। সংবাদ



সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর কুমারখালীর শালঘর মধুয়া গ্রামের আরিফুল ইসলাম আরিফ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দুর্বাচারা গ্রামের আব্দুল্লাহকে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের কাছ থেকে দুটি পিস্তল ও ১৮ রাউন্ড গুলি উদ্ধারের দাবি করে অস্ত্র মামলা দেওয়া হয়। তবে পরিবারের দাবি, আটকের সময় আরিফ ও আব্দুল্লাহর কাছে কোনো অস্ত্র ছিল না। স্থানীয়দের বাধার মুখে আটকের সময় পুলিশ কোনো অস্ত্র দেখাতেও পারেনি বলে দাবি করেন তারা। এ ঘটনার ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত রয়েছে। আব্দুল্লাহর স্ত্রী মিথিলা খাতুন অভিযোগ করেন, নিরপরাধ দুই যুবককে পরিকল্পিতভাবে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। সংবাদ সম্মেলনে


পরিবারের সদস্যরা বলেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আটক দুই যুবকের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ