ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগেঞ্জে বিএনপি নেতা নয়ন বাগমারের দা'ফ'ন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৭ ১৯:৩২:১২
কালীগেঞ্জে বিএনপি নেতা নয়ন বাগমারের দা'ফ'ন সম্পন্ন কালীগেঞ্জে বিএনপি নেতা নয়ন বাগমারের দা'ফ'ন সম্পন্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক বাগমার নয়ন (৬৮) মারা গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার বাদ আছর হরিদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে নামাজে জানাযা শেষে তার লাশ পারিবারিক কবস্থানে দাফন সম্পন্ন করা হয়।


মৃত্যুকালে তিনি এক স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, কিডনি, চোখ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ফজলুল হক বাগমার নয়ন। প্রায় এক মাস ধরে উত্তরার ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। বিকেলে সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী


কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর মহানগর জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, বিভিন্ন রাজননৈক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ