হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃ'ত্যু, আ'ক্রা'ন্ত ১৩৯০
হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃ'ত্যু, আ'ক্রা'ন্ত ১৩৯০
নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯০ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ১০২ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী ১ হাজার ৩৯৩ শিশু । বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুইজন ও নিশ্চিত হামে দুইজন, চট্টগ্রামে একজন, সিলেটে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৪০ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৯৩ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১০ জন।
এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২০ জনে। এ নিয়ে সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে ১ হাজার ১৪০ শিশু। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ২২ হাজার ৩১৩ শিশু।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স